1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা, শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ যুবলীগের - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা, শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ যুবলীগের

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি……………..

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা, শাড়ি,লুঙ্গি ও চাল সহ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল এর ব্যবস্থাপনায় নগরীর অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু যেমন বাঙালি জাতিকে উপহার দিয়েছেন হাজার বছরের দাসত্বের শৃঙ্খল থেকে চূড়ান্ত মুক্তি ও স্বাধীনতা, তেমনি বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে দাঁড় করেছেন একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র-প্রতিকূলতা মোকাবিলা করে বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর ওপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করে উন্নত বাংলাদেশ গড়ার প্রথম মাইলফলক স্থাপন করেছেন শেখ হাসিনা। সফলভাবে এই স্থাপনা নির্মাণের কারণে বিশ্বজুড়ে নন্দিত হচ্ছে বাংলাদেশ, অবহেলিত বাঙালি জাতি আজ স্যালুট পাচ্ছে বিশ্বনেতাদের।

 

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন শেখ হাসিনা আছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে পাড়া মহল্লায় জনমত গড়ে তুলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গুলো জনগণের মাঝে তুলে ধরার অনুরোধ করেছে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি মোঃ ইউনুস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, সাবেক ছাত্রনেতা ফয়সাল, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক মোঃ হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন, যুবলীগ নেতা জয়, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াছ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম,আজাদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, পাহাড়তলী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিন, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর,ইমরান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা আকবর,১১নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাদাৎ, পাহাড়তলী থানা তাঁতী লীগের সমাজ কল্যাণ সম্পাদক মোঃস্বাধীন, ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা সাগর,তুষার। পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, আকবরশাহ্ থানা ছাত্রলীগ নেতা অয়ন আচার্য্য, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, আরমান সাব্বির, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, কাউসার, সিদ্ধার্থ শংকর দাশ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ কাকন,পিয়াল, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি, ইরফান,১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ, সাইফুল সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট