1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা  বাঘায় শয়ন কক্ষ থেকে নিঃসন্তান দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের    তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) সংসদীয় আসনে ৮ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপর ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান (চেয়ার), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও গণফোরাম মনোনীত প্রার্থী মো. কাজল ভুইয়া (উদীয়মান সূর্য) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

যাচাই বাছাইকালে অপর ২ জন প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) এর প্রস্তাবকারীর ভোটার নাম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে ফরম-২০ (বিধি ২৯(১) দ্রষ্টব্য) নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তীর সম্ভাব্য উৎসের বিবরণী ও ফরম-২১ (বিধি ২৯(২) দ্রষ্টব্য) সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী উল্লেখ না করায় মনোনয়পত্রটি বাতিল করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট