1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি: গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা।রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে ডাইংপাড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মোঃ রেজওয়ান ইসলাম, উপজেলা আমির নুমায়ুন আলী এবং পৌর ভারপ্রাপ্ত আমির শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, “গণভোটে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।”

তিনি আরও বলেন,“দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। তাই দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি উল্লেখ করেন,“গণভোট কোনো দলের বিষয় নয়, এটি গোটা জাতির বিষয়। জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলনকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে রাজপথে আছি এবং থাকব।”

সমাবেশে বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন। এ রায় বাস্তবায়নে দেরি হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট