1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ

খেলাপি সদস্যদের প্রতি পরিশোধের আহ্বান জানালেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন কৃষ্ণচন্দ্রপুর কৃষক সমবায় সমিতির খেলাপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব শাহিন আকতার খেলাপি সদস্যদের দ্রুত বকেয়া পরিশোধের জন্য জোর আহ্বান জানান।

তিনি বলেন, “সমবায়ের অগ্রগতি নির্ভর করে সদস্যদের সততা ও দায়বদ্ধতার উপর। সময়মতো ঋণ পরিশোধ না করলে অন্যদের সুযোগ ব্যাহত হয়।”

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাব্বির আহম্মেদ, পরিদর্শক আল আমিন, এবং সদাবিক প্রকল্পের মাঠ-সহকারী মোঃ নাসিরুদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খেলাপি ঋণ পরিশোধের মাধ্যমে সমবায়ের আর্থিক স্থিতিশীলতা ও সদস্যদের আস্থা পুনরুদ্ধার সম্ভব। তারা সবাইকে সমবায়ের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে এবং নিয়মিত কিস্তি পরিশোধে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট