1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

খুলনায় আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ ও শোভাযাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা………………………….

 

খুলনায় আমরা বৃহত্তর খুলনা বাসীর উদ্যোগে সোমবার সকাল ১০টায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ডাকবাংলো রোডস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে বের হয়ে খুলনা নগরীর রয়্যাল মোড়-রূপসা কাষটমঘাট- শিববাড়ী মোড়- নিউমার্কেট- খালিশপুর-দৌলতপুর- ফুলবাড়ীগেট ঘুরে ফেরিঘাট মোড়ে এসে শেষ হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার শুভ সূচনা করেন। এ সময় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ এর সম্পাদক মাহাবুব আলম সোহাগ, সোনাডাঙা থানার সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, বাংলাদেশের ওর্য়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিলু, খুলনা মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন এর খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন।

 

উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর পরিচালনায় এ সময় উপস্থিতি ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, কামরুল ইসলাম, মুন্সি আহমেদ হোসেন, আনন্দ শোভাযাত্রার আহবায়ক আছাদুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ইঞ্জিঃ সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির কাউসার মিজু, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সমাজ কল্যান সম্পাদক রফিকুল ইসলাম, এস এম হাসান, সাকিব খান প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক চিত্র বদলে যাবে। মংলা -পায়রা -ভোমরা -বেনাপোল বন্দরে ফিরে আসবে প্রানচাঞ্চল্য, সৃষ্টি হবে নতুন কর্ম সংস্থানের। অনেক প্রতিকূলতার মধ্যেও পদ্মা সেতু নির্মাণ করায় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।#

সান/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট