1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার বটিয়াঘাটা উপজোলার তেঁতুলতলা নারী ফুটবলার অনুশীল করছে পুলিশী নিরাপত্তায় - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

খুলনার বটিয়াঘাটা উপজোলার তেঁতুলতলা নারী ফুটবলার অনুশীল করছে পুলিশী নিরাপত্তায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা………………………………….

খুলনার বটিয়াঘাটা উপজেলার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলাররা ১৯ দিন পর শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বৃষ্টির মধ্যে অনুশীলন করে । পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তেঁতুলতলা প্রাইমারি স্কুল মাঠে হাজির হয় নারী ফুটবলাররা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তারা। উল্লেখ্য, হাফপ্যাট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুতর আহত করে স্থানীয় নুর আলমের পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করে ফুটবলার সাদিয়া নাসরীন।

অনুশীলন করতে আসা খেলোয়াড় প্রীতি বলে, অনেকদিন পর অনুশীলন করতে আসতে পেরে আমরা খুশি। সে আরও বলে, প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকায় আমরা আজ প্র্যাকটিস করতে পারছি। ঋতু বৈরাগ নামের আরেকজন খেলোয়াড় বলেন, ‘এখন আর আমাদের কোনো ভয় নেই। আমরা নির্ভয়ে প্র্যাকটিস করতে পারছি। পুলিশ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। আমরা বাড়ি থেকে বের হচ্ছি এবং বাড়িতে প্রবেশ করছি পুলিশের নিরাপত্তার মধ্যে।

এবিষয়ে বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেজন্য আমরা আগে থেকেই টহল জোরদার রেখেছি। তিনি আরও বলেন, নারী ফুটবলাররা যাতে কোনো সমস্যায় না পড়ে কিংবা তাদের মাঠে যাতায়াতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট