1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

খুলনায় ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এফএম বুরহান, খুলনা থেকে……………………………………………………..

আজ রবিবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবে খুলনা জেলার পূর্ব রূপসা রেলস্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন পূর্ব রূপসায় মসজিদে সুনামের সাথে দায়িত্ব পালন করছি এবং সাথে সাথে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর ফিল্ড অফিসার হিসেবে চাকুরী করছি। সেই সুবাদে আমি নিজের এবং আমার মাধ্যমে কিছু গ্রাহকের টাকা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এ আমানত রেখেছি, এই ইমামতির সুবাদে আমার পূর্ব পরিচিত ও মুসল্লী খাদেমুল ইসলাম, আমার সাথে হালাল পন্থায় কোন আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার ইচ্ছা পোষণ করে এবং নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড সম্পর্কে আমার কাছে তথ্য জানতে ইচ্ছা পোষণ করে, তখন আমি তাকে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড সম্পর্কে খোঁজখবর নিতে বলি।

তিনি খোঁজখবর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর গ্রাহকদের সাথে কথা বলেন, তাদের স্বচ্ছতা ও দ্বীনদার ব্যক্তিদের সমন্বয়ে আমানতদারিতায় আশ্বস্ত হয়ে স্বেচ্ছায় নিউ বসুন্ধরায় ১৮ লাখ টাকা রাখতে ইচ্ছা পোষণ করেন এবং নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ে নিউ বসুন্ধরা রিয়েক্টেট লিমিটেডের মালিক আলহাজ্ব আব্দুল মান্নান সাহেবের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে মালিক এবং গ্রাহক চুক্তিপত্র করে টাকা জমা রাখেন।

পরবর্তীতে কয়েক মাস মূল টাকার লভ্যাংশ গ্রহণ করে, কিন্তু হঠাৎ করে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের মালিক আলহাজ্ব আব্দুল মান্নান সাহেব দুদকের মামলায় কারাবন্দি হলে লভ্যাংশের টাকা পাওয়া বন্ধ হয়ে যায়, তখন খাদেমুল এবং তার পরিবার আমাকে ১৮ লাখ টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি করে। কিন্তু টাকা তো তারা সরাসরি নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডে জমা রেখেছে এবং কোম্পানির মালিকের সঙ্গে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর পূর্বক চুক্তিপত্র সম্পাদন করেছে।

তিনি আরো বলেন, আমি কারো সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করিনি, আমি হলফ করে বলতে পারি আমি চাই আমার ব্যক্তিগত টাকা এবং আমার গ্রাহকদের জমানো টাকা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের কাছে রাখা আমানত গ্রাহকগণ যথাযথভাবে ফেরত পায় আমি সেই চেষ্টা করছি। এর জন্য মানববন্ধন করেছি, স্বারকলিপি প্রদান করেছি, সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি।

তথাপিও তারা আমার নামে ১৮ লাখ টাকার মিথ্যা অভিযোগ সৃষ্টি করে আমার আর আমার পরিবারকে ভীত সন্ত্রস্ত করছে, আমি এমন তাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপে আমার এবং আমার পরিবারের জনজীবনের নিরাপত্তা কামনা করছি, এবং গ্রাহকদের এই টাকা ফেরত পেতে ঊর্ধ্বতন মহলের আন্তরিকতার সাথে হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রীসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট