1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে একই ইউনিয়নের পাশ্ববর্তী অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন। তিনি সোমবার দুপুরে বাড়িতে আসেন। মঙ্গলবার (২ জুন) সকালে একই ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে টায়ার ফ্যাক্টরির কাছে বেঁড়িবাধের রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। কাছে গিয়ে দেখা যায়, লোকটির নিথর দেহ পড়ে আছে এবং চারপাশ রক্তে রঞ্জিত। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তর সোম গ্রামের মো. জিন্নত আলীর পুত্র সাবেক ওয়ার্ড মেম্বার মো. আরমান হোসেন রাজ ও টিওরী গ্রামের বাসিন্ধা সরজ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখের ডান দিকে কোনো ভারী বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বীভৎস করে ফেলা হয়েছে। এ ছাড়া গলার মাঝখানেও ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। আঘাতের ধরন ও ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর খুনিরা নির্জন স্থান হিসেবে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট