1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

কালীগঞ্জে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………………………..

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের সাবেক মহা পরিচালক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল গণী ভূইয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সিরাজ মোড়ল, ভাইয়াসূতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর সকলের প্রিয় মানুষ প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপিকে কাছে পাওয়ায় সবার মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্ব বহন করে আসছে। আমি ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্বক সহযোগীতা দিয়ে যাব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট