1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান ও গণফোরাম মনোনীত গণফোরাম কেন্দ্রীয় নেতা মো. সোহেল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এছাড়াও গণফোরাম মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু জানিয়েছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া চাই।

১৯৮, গাজীপুর-৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া খোকন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে চেয়ার প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট