1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে  মডার্ন বক্সিং ক্লাবের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে  মডার্ন বক্সিং ক্লাবের অভিনন্দন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

প্রেস বিজ্ঞপ্তি:……………..

লন্ডনের বার্মিংহাম ২২তম কমনওয়েলথ গেমসে অংশ নিতে সোমবার রাতে রওনা হচ্ছে বাংলাদেশ বক্সিং দল। আগামী ২৮ জুলাই পর্দা উঠবে এ আসরের আর পর্দা নামবে ৮ আগস্ট। বক্সিং প্রতিযোগিতার আসর চলবে ২৯ জুলাই হতে ৭ আগস্ট পর্যন্ত। এ প্রতিযোগিতায়  দেশ সেরা বক্সার সুরা কৃষ্ণ, হোসেন আলী ও সেলিম হোসেন অংশ নিচ্ছে। তাঁদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রস্তুতি খুবই ভালো এমনটা জানিয়েছেন বাংলাদেশ বক্সিং দলের কোচ শফিউল আজম মাসুদ ও দলের ম্যানেজার সৈয়দ মহিউদ্দিন আহমদ।

 

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অর্থায়ণে ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনের তত্ত¡াবধায়ণে পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়। মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক ও দলের কোচ মাসুদ টিমের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর ও মডার্ন বক্সিং ক্লাবের সভাপতি আবু সুফিয়ান চিশতি বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হক তুহিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট