1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ মো. রেজাউল ইসলামের - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ মো. রেজাউল ইসলামের

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।

গণসংযোগকালে তিনি বলেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে আত্রাই-রাণীনগরের মানুষ বঞ্চিত ছিল, সেই অধিকার ফিরিয়ে আনতেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ বরাবরই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রয়েছে। কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্রে জনগণের ভোটের জোয়ার থামানো যাবে না। ব্যালটের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটকেন্দ্রে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে শেখ মো. রেজাউল ইসলাম বলেন, উন্নয়নের সুষম বণ্টন ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট