1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-"তোমরাই আগামীর বাংলাদেশ", বাঘার মেধা, বাঘার গর্ব - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা

এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: “তোমরাই আগামীর বাংলাদেশ” – তোমরা বাঘার মেধা, বাঘার গর্ব”,”চেষ্টা করো, লেগে থাকো। বাঘা তোমাদের দিকে তাকিয়ে আছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এভাবেই অনুপ্রেরণা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)।সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। স্টল ঘুরে দেখেন তিনি বললেন আজকের এই Science Project ও Innovation Idea দেখেছি আমি গর্বিত। শুক্রবার ( ১২জুন) বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উপজেলা পর্যায়ের প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন এমপি আবু সাইদ চাঁদ।

তিনি আরো বলেন,তোমরা শুধু শিক্ষার্থী না, তোমরা আগামীর উদ্যোক্তা, আগামীর বিজ্ঞানী। বইয়ের পড়া যখন বাস্তবে রূপ নেয়, তখনই দেশ বদলায়। তিনি বলেন,আমি কথা দিচ্ছি – বাঘার মেধাবী সন্তানদের জন্য যা দরকার, সংসদে আমি তার জন্য কথা বলব। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমি পাশে আছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )শাম্মী আক্তার । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর। সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সুপারি নটেনডন্ট রেজাউল করিম,শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ আহমেদ, রহমতুল্লা বালিকা বিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা রনক। উপস্থিত ছিলেন, শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, প্রভাষক আব্দুল হানিফ মিয়া,শিক্ষক -শিক্ষার্থী।

স্টল ঘুরে দেখা যায়, উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ৭৩টি বিদ্যালয় এর মধ্যে ৩৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট