1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসলামিক ফাউন্ডেশনে মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি ও মিলাদ মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

ইসলামিক ফাউন্ডেশনে মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মডেল মসজিদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা রক্ষায় সবার প্রতি সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাতৃভাষা আমাদের পরিচয় ও গৌরবের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আব্দুল জলিল ও আব্দুল হাই আল হাদি হাফেজ মোঃ মহিদুল ইসলাম রনি। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট