1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন ২১ জুন রাসিক নির্বাচন উপলক্ষ্যে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

আসন্ন ২১ জুন রাসিক নির্বাচন উপলক্ষ্যে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি ……………………………………………………….

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষ্যে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় রাণীবাজারস্থ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুন বিকাল ৪টায় ১৪ দলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

 

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামিণিক, জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রদীপ মৃধা, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য মনির উদ্দিন, আব্দুল মমিন, নাজমুল করিম অপু, জাসদ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক গাজী মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট