1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে আমরা পরিচিত করতে পেরেছি। এই নগরীর আপনার, আমার, আমাদের সকলের। নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল ও সচেষ্ট হতে পাবে। নগরীর রাস্তা-ড্রেনের উপরে যত্রতত্র নির্মাণ সামগ্রী যাতে কেউ ফেলে রাখতে না পারে, সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে। সকলে মিলে এই নগরীকে আরো সন্দুর ও ভালো রাখি।

 

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় পরিচ্ছন্ন পরিদর্শক ও মশক শাখার পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট