1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
#পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। অপুষ্টি দূরীকরণ এবং শিশুর অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। আত্রাই উপজেলার একটি শিশুও যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মা-বাবাদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোরও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি মাঠপর্যায়ের কর্মীদের সঠিক তথ্য প্রদান, অভিভাবকদের সচেতন করা এবং শতভাগ সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট