1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আত্রাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান এবাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক এর বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে ক্ষমতায় থাকার সময়কালে এ অভিযোগগুলো হয়। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সালিশের নামে উভয় পক্ষের কাছ থেকে এবং উন্নয়ন প্রকল্প দেওয়ার নামে উৎকোচ গ্রহন, চাঁন্দের বিল খনন কালে মানুষের জমির ক্ষতি দিতে চেয়ে না দেওয়া, প্রভাব ও অর্থের বিনিময়ে পুকুর খনন এবং তঁর মুখের ভাষা বুঝতে না পারা।

উপজেলা আ’লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম জানান, তিনি সারা উপজেলায় মাসি সেট করে রেখেছেন। মাসিরা অপরাধীদের খুঁজে আনলে সালিশের নামে উভয় পক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে যে পক্ষের উৎকোচের পাল্লা ভারি হয় সে পক্ষে রায় দেন। সেইসাথে জমি দখল, পুকুর খনন, ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারিতে খারাপ কাজ, গোডাউনে ধান-চাল দেওয়া ও উত্তোলন তো আছেই।

উপজেলা আ’লীগ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন জানান, ব্রজপুর ঋষি পাড়ায় সমস্যা হলে তারা চেয়ারম্যানের দারস্ত হন। সেখানে উভয় পক্ষের কাছ থেকে টাকা নিয়ে রায় দেওয়ায় এক পক্ষ মানতে না চাইলে তার বাহিনী দ্বারা ভয়ভিতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেন।

দমদমা গ্রামের মেহের আলী জানান, চাঁন্দের বিল ও তাদের অবৈধ পুকুর খনন করার সময় আমার সারে তিন বিঘা জমির মধ্যে প্রায় দের বিঘা জমি দখল করে নেন। বলতে গেলে চেয়ারম্যানের ভাই ও লোকজন আমাকে প্রাণনাসের হুমকি দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যাতে ভোটে জিততে না পারেন সেজন্য তাঁর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট