1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ

আজ বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………….

২০ আগস্ট শনিবার রাজশাহীতে বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মালোপাড়াস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি, রাজশাহী বিভাগীয় দলনেতা মিজানুর রহমান মিনুর সভাপতিত্ব করেন।

 

জ্বালানী তেল, পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে সারা দেশে জেলা-মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ-মিছিল এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

 

এই কর্মসূচী সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য জিএম সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইউসুফ তালুকদার, সাবেক এমপি সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন বুলু, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য কাজি রফিক, সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার শিরিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ দত্ত, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, নওগাঁ জেলা  বিএনপির আহবায়ক আবু বক্কর নান্নু এসকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সকল জেলার আহবায়ক/সদস্য সচিববৃন্দ।

 

সমন্বয় সভা যৌথ ভাবে পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈযদ শাহীন শওকত খালেক, ওবায়দুর রহমান চন্দন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট