1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামীকাল রাজশাহীতে বিএনপি''র গণসমাবেশ, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সভাস্থলে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

আগামীকাল রাজশাহীতে বিএনপি”র গণসমাবেশ, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সভাস্থলে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………….

আগামীকাল রাজশাহীতে বিএনপির গণসমাবেশ। গণসমাবেশকে ঘিরে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসতে শুরু করেছে। পরিবহন ধর্মঘটের কারণে বুধবার রাত থেকে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান করতে শুরু করে। সমাবেশের পাশে ঈদগাহ মাঠে শুয়ে-বসে সময় কাটাচ্ছে তারা।সমাশে সফল করতে কর্রা বেশ তৎপর হয়ে উঠেছে।

 

বৃহস্পতিবার – শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজশাহীর ঈদগাহ মাঠে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ত্রিপল বিছিয়ে ছামিয়ানা  টাঙ্গিয়ে শুয়ে পড়েছেন। কেউ বসে গল্প-আড্ডায় মেতে উঠতে দেখা গেছে। আবার এক পাশে চলছে রান্নার। কেউ কেউ অটো বা রিক্সায় করে খবার নিয়ে যাচ্ছেন সমাবেশ স্থলে । বেশ আন্দে কাটছে তাদের সময়। তবে বাহির থেকে আসা কর্মীরা সভাস্থলের বাহিরে ফ্রিভাবে ঘুরে বেড়াতে ভয় পাচ্ছে। তারা বলছেন না জানি পুলিশ কাকে কখন গ্রেফতার করে। এরকম আশংকা সবার মধ্যে বিরাজ করছে।

 

পরিবহন ধর্মঘটের কারণে দুদিন আগেই ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছেন নাটোরের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ৩ তারিখের এ সমাবেশকে সফল করতে যে কোনো কিছু করতে পারি। সরকার আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট দিয়েছে। তবে কোনোভাবেই আমাদের এ গণজোয়ার রুখতে পারবে না তারা। এ সরকারের পতনের মাধ্যমে আমাদের এ আন্দোলন থামবে।

 

নওগাঁ থেকে আগত বিএনপি কর্মী সেলিম বলেন, দুদিন আগে আমরা সমাবেশে এসেছি। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এসরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। এ সংগ্রামে জয়ী না হওয়া পযর্ন্ত আমাদের লড়াই চলবে।

 

এদিকে, দুপুরে গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারসহ দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে আসতে পথে পথে বাধা দেয়ার অভিযোগ করেন তারা। মিনু সাংবাদিদের বলেন, শত বাধা সত্ত্বেও রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল হবে, কোনভাবে কমীর্দের বাঁধ ভাঙ্গা গণজোয়ার ঠেকানো যাবে না।

 

তিনি বলেন, সরকারের পেটুয়া বাহিনীর সদস্যরা গণসমাবেশ বানচাল করতে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। বুধবার রাত থেকেই রাজশাহীর প্রবেশপথে বাধা দিচ্ছে পুলিশ। যানবাহন থেকে নামিয়ে দিয়ে নেতাকর্মীদের নিদারুণ কষ্ট দিচ্ছে। নেতাকর্মীরা সব বাধা উপেক্ষা করে রাজশাহী শহরের প্রবেশ করছেন।

 

তিনি বলেন, গণসমাবেশের জন্য মাদ্রাসা মাঠে ডেকোরেশেনের কাজ শুরু করলে তাঁবু ও ডেকোরেশনের উপকরণ ভেঙে ফেলা হয়। নেতাকর্মীদের মারপিট করে মাদ্রাসা মাঠ থেকে বের করে দেয় পুলিশ। তবে যতই বাধা দিক, কানায় কানায় ভরে যাবে পুরো শহর।

 

মিজানুর রহমান মিনু বলেন, এরই মধ্যে মাদ্রাসা মাঠ এলাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীতে ভরে গেছে। আজ রাতের মধ্যেই মঞ্চ ও মাঠের ডেকোরেশন কাজ শেষ হবে। নেতাকর্মীরা ঠিক সময়ের মধ্যে মাদ্রাসা মাঠে প্রবেশ করবেন। নেতারাও সময়ের মধ্যে রাজশাহী এসে পৌঁছাবেন। গণসমাবেশ সফল করতে আমাদের সকল প্রচেস্টা অব্যাত আছে। আমরা সফল হবো ইনশাল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এসএম ওবায়দুর রহমান চন্দন, সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট