1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ মে ২০২৩…………………………………………….

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

 

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে রাজশাহীর উন্নয়নে সর্ববৃহৎ তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। অব্যবহৃত আছে ১৫০০ কোটি টাকা। আমি নির্বাচিত হলে এরসাথে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসতে চাই। রাজশাহীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

তিনি আরো বলেন, রাজশাহীতে কর্মসংস্থান প্রয়োজন। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আগামীতে কাজ করবো।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী বিভাগীয় সভাপতি ও সাংগঠনিক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ মাসুদ রানা, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী জেলার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) একরামুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সাইফুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট