
সিটি প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মহানগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন কমিটির নেতৃবৃন্দ। রোববার (২৯ নভেম্বর) সকালে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর