1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শনিবার (৪ জুলাই ২০২৬) সোনামসজিদ সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মবিনূর রহমান সভাপতি, আব্দুল আওয়াল সিনিয়র সভাপতি, মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক, মো. নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মেসবাউল হক অর্থ সম্পাদক এবং বাবু গোলাম মোর্শেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন ও বায়েজিদ। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোহন, লতিফুর রহমান (সাবেক এমপি), আশরাফুল হক রশীদ এবং মোহাম্মদ মোস্তাক। সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সোনামসজিদ স্থল বন্দরের ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট