1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  ‌‌ শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামীমকে তার নিজ এলাকায় সংবর্ধনা

সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072
# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে আটককৃতদের মধ্যে দুই জনকে এক মাস করে এবং অপর দুই জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী পাড়ার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা পাড়ার ফজলুর রহমানের ছেলে সানাউল (৪৫) এবং সাহেব বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান (৩১)। অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট