1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী শনিবার (৩০ মে ২০২৬) তাদের নিজস্ব কার্যালয়ে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।

Open photo NaN

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু। সাবেক উপজেলা ছাত্রদলের তুখোড় ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Open photo NaN

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট