1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোঃ আলফাত হোসেন: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তঘেঁষা কৈখালী ইউনিয়নে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকপাচার ও মাদক ব্যবসা। একদিকে ভারতের সীমান্তঘেঁষা কালিন্দী নদী, অন্যদিকে কৈখালী ও রমজাননগর ইউনিয়নের কোলঘেঁষা সুন্দরবন—এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুচক্রী কালোবাজারি চক্র মাদক পাচারকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার করছে। অতীতেও এই এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নারী ও শিশু পাচার এবং সংঘবদ্ধ ধর্ষণের মত অপরাধের অভিযোগ উঠেছিল, যা তখন স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড ও সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদক ব্যবসা। মাঝে মাঝে কয়েকজন মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী,মাদক ও অস্ত্র সহ আটক হলেও, কালোটাকার প্রভাব, পেশিশক্তি এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মাদক ব্যবসা হতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা নাম পরিচয়ে অনিচ্ছুক একজন বলেন, ভারতে যেখানে একটি মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩০০ টাকা, সেখানে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকা থেকে ৩ হাজার টাকায়। এই অতিরিক্ত মুনাফার লোভেই অনেকেই এই ভয়ংকর ব্যবসায় জড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজন পরিচিত মুখ রয়েছে, তবে ভয়ে ও নিরাপত্তাজনিত কারণে অনেকেই প্রকাশ্যে নাম বলতে সাহস পাচ্ছেন না।
কৈখালীসহ পুরো শ্যামনগর উপজেলার অলিগলি এখন মাদকাসক্তদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণরাও ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন সচেতন মহল।
এ বিষয়ে গণসংহতি আন্দোলন ( জিএসএ) শ্যামনগর উপজেলা সভাপতি জিএম মাহফুজ  বলেন,শ্যামনগরে উঠতি বয়সের   স্কুল-কলেজ পড়ুয়া কিছু কিছু ছেলে মেয়েরা মাদকে আসক্তে জড়িয়ে পড়ছে তাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি সময়োপযোগী।
শ্যামনগরের সচেতন মহলের মানুষেরা ভয়ংকর মাদকের ছোবল থেকে মুক্তি চেয়ে তারা বলছেন, সীমান্তবর্তী এই অঞ্চলকে মাদকমুক্ত করতে হলে নিয়মিত অভিযান, শক্ত নজরদারি এবং চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট