1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে তিনি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রোপণের পর গাছের নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচির সুফল পাওয়া সম্ভব হবে।”

বক্তব্য শেষে ডিআইজি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে নিজ হাতে একটি চারা রোপণ করেন।

এ কর্মসূচিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট