1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি ঃ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রওনক। ইংলিশ অলিম্পিয়াড সেসন ৪ এর জুনিয়র ক্যাটাগরি (English Olympiad Season 4 এর Junior Category) তে দেশসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল (English Olympiad Global (EOG) )২০২৬ গ্ৰ্যান্ড ফাইনাল (Grand Finale) তে উত্তীর্ণ হয়েছে। আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ৪-৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকার-অংশীদারিত্বের বৈশ্বিক আসর।

৬ মহাদেশের মেধাবীদের সাথে ফাতেমা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ফাতেমা রওনক অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। সে এবার এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ ফাইভ (GPA-5 )পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করার জন্য এটি তার সামনে বিশাল সুযোগ। কিন্তু স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা অর্থ। আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যাতায়াত, আবাসন, রেজিস্ট্রেশন ও ভিসা প্রসেসিং ফি বাবদ প্রায় ৫,০০,০০০ (পাঁচ) লাখ টাকা প্রয়োজন।

আয়োজকদের হিসাব অনুযায়ী: বিমান ভাড়া ৩০-৪৫ হাজার, ভিসা ফি ১২.৫-১৪ হাজার, হোটেল ১২-২০ হাজার, যাতায়াত ৫-৮ হাজার, খাবার ও সাইটসিয়িং ১০-১৫ হাজার টাকা। তার সাফল্যে বইছে পরিবারে আনন্দঅশ্রু । প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ফাতেমা রওনক রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের দেবোত্তর বিনোদপুর গ্ৰামের রফিকুল – আসমা দম্পতির কণ্যা। ৪ সদস্যের সংসারে মা বাবা ও ফাতেমা সহ ৪র্থ শ্রেণীতে পড়ুয়া তার ছোট ভাই ইউসুফ আবদুল্লাহ রয়েছে। তাদের সংসার চলে বাবা রফিকুল হাসান ও মা আসমা ইয়াসমিনের শিক্ষকতার বেতনের টাকায়।

Open photo

ফাতেমার বাবা বলেন, “মেয়ের সাফল্যে আমরা গর্বিত। কিন্তু এক সঙ্গে ৫ লাখ টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঋণ পেতেও সময় লাগবে। তিনি বলেন, তার মেয়ের এই সুবর্ণ সুযোগ যেন টাকার অভাবে হাতছাড়া না হয়।”সেই জন্য আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সরকার, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।

ফাতেমা রওনক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, যদি কোন বাঁধা না আসে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করে ফিরবো ইনশাআল্লাহ। তার লেখা পড়ার সহ সার্বিক সফলতার পেছনে মা-বাবা ও স্কুলের স্যারের অবদান রয়েছে ।

রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, “আমাদের স্কুলের মেয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে এর চেয়ে গর্বের কিছু নেই। তবে পরিবারের পক্ষে এত টাকা এক সঙ্গে দেওয়া সম্ভব নয়। বিত্তবানরা এগিয়ে এলে ফাতেমা দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।

ইওজি (EOG) কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফাইনাল শুধু প্রতিযোগিতা নয়। এখানে আন্তর্জাতিক স্পিকার, কূটনীতিকদের সাথে কাজ, ১০% বৃত্তি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। সহযোগিতার জন্য যোগাযোগ: ফাতেমার বাবা: রফিকুল হাসান বিকাশ: ০১৭৪৮৯৩৭৩২৬ ব্যাংক হিসাব: ৪৬০২৯৩৪০৫৬২৪২, সোনালী ব্যাংক, বাঘা শাখা প্রতিষ্ঠান: রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা, রাজশাহী , প্রধান শিক্ষক: বাবুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট