1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  ‌‌ শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামীমকে তার নিজ এলাকায় সংবর্ধনা

শিবগঞ্জে পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে সরানো হলো দূর্গন্ধময় ময়লার স্তুপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: দৈনিক সবুজনগর সহ  বিভিন্ন মিডিয়ায সংবাদ প্রকাশের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে  উপজেলা প্রশাসনের উদ্যোগের মধ্য দিয়ে জনগণ দূর্গন্ধময় পরিবেশ থেকে মুক্ত পেলো জনগণ। ফিরে পেলো স্বাস্থ্যকর পরিবেশ। ফেললো স্বস্তির নি:শ্সবাস। সরানো হলো মনাকষা সহ বিভিন্ন স্থানের দূর্গন্ধময় ময়লার স্তুপ।

পত্রিকার সংবাদ দেখে ৫মে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামের নির্দেশে  ৫মে সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামের নির্দেশে  মনাকষা ইউপি চেয়ারম্যান মিজা শাহাদাৎ হোসেন খুররম  ও ইউপির অন্যান্য সদস্যরা যৌথভাব  এক স্কেভেটার ভাড়া নিয়ে  ময়লার স্তুপ সরানোর উদ্যোগ নেন।  উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ময়লার স্তুপ সরানোর উদ্যোগে স্থানীয় লোকজন অত্যন্ত খুশী।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান,  ময়লার স্তুপ সরানোর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের দূর্গন্ধময় নোংরা পরিবেশ থেকে মুক্ত পেলাম। অন্যদিকে মনাকষা ইউনিয়নের কাজী মাওলানা মাহফুজুর রহমান জানান এ ময়লার স্তুপ অপসারনের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার শত শত মানুষ সুন্দর পরিবেশে চলাফেরার সুযোগ পেল এবং  নানা ধরনের রোগ বালাই থেকে মুক্ত পেলো।

Open photo

এ সময় মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম বলেন. মনাকষা বাজারের আশেপাশে কোন খাস জমি না থাকায়  ও ময়লা ও আবর্জনা অপসারনের দায়িত্ব থাকা হাট ইজারাদারগণ কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায় বার বার ইউনিয়ন পরিষদের পক্ষ ময়লার স্তুপ অপসারণ করার পরও জনদর্ভোগ দূর করা সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর আমি ময়লার স্তুপের সংবাদ জানতে পেরে জরুরী ভিত্তিতে উদ্যোগ গ্রহন করেছি। এর পর থেকে স্থানীয়দের নিয়ে আলোচনা করে ময়লা দূরে ফেলার ব্যবস্থা নেয়া হবে । তিনি আরো বলেন ধারাবাহিকভাবে শিবগঞ্জের  রানীহাট্টি বাজারের জেন্টু মিয়ার মার্কেট সহ বিভিন্ন স্থানের ময়লার স্তুপ অপসারণ করে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা হবে। এক্ষেত্রে তিনি সকল সচেতন হওয়ার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট