1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

 শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম,  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়াসীমান্তে আবারও ১২ জনকে বি এস এফের পুশ ইনের  চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। স্থানীয়রাও। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ থাকার পাশাপাশি কয়েকজন লোকের অবস্থানের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নেয়।
Open photo
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জন ব্যক্তি অবস্থান করছেন এবং বাংলাদেশে পুশ ইনের চেষ্টা  করছে। এ তথ্যের পরপরই স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়। বিজিবি ও স্থানীয়দের যৌথ সতর্কতায় সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে গেছে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সব ধরনের পুশ ইন ঠেকাতে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করেছে বিজিবি। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Open photo
উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন গভীর রাতে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে একই কৌশলে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট