1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। শনিবার(৩০শে মে-২০২৬) দিবাগত রাতে সাজিদ জুট মিলসে এ ঘটনা ঘটে।প্রায় ৩৫-৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মিলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে পুরুষ ও নারী কর্মীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা একটি ৬৩০ কেভিএ ট্রান্সফরমার, সাব-স্টেশনের যন্ত্রাংশ, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর ও খুচরা যন্ত্রাংশসহ প্রায় ৮১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া কর্মচারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকা নগদ ছিনিয়ে নেয়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

জুট মিলের মালিক সাজিদ মল্লিক সংবাদ কর্মীদের জানায়, কর্মচারীদের বাঁধন খুলে দেওয়ার পর তিনি ঘটনাটি জানতে পারেন। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান। এ ঘটনায় রোববার সকালে সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট