1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ জুলাই মঙ্গলবার সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা চত্বরে র‌্যালি এবং উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, অধ্যক্ষ আতাহার আলী ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, প্রধান শিক্ষক শাবানা এবং ইউপি সদস্য শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট