1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রানীশংকৈলে লুমিনাস গ্রুপের কৃষক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে লুমিনাস গ্রুপের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপোর স্বত্বাধিকারী ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব হোসেন বলেন, দেশের কৃষিকে দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। উন্নতমানের কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মাটির উর্বরতা সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর আর. এম. রাসেল, ডিরেক্টর রুহুল আমিন, কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনেম এবং পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান।
অনুষ্ঠানে কোম্পানির ডেপুটি ডিরেক্টর সোহেল রানা জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৫০ জন কৃষক-কৃষাণীকে তাঁদের কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সঙ্গে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি এখন সময়ের দাবি। কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে পঞ্চগড়-ঠাকুরগাঁও জেলার ডিপোর স্বত্বাধিকারী ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানকে লুমিনাস গ্রুপের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে দুই জেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, পরিবেশক এবং লুমিনাস গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট