1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রানীশংকৈলে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলার গোগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে ‘ষড়জ শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইশরাফিল শাহীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও গবেষক তারেক রেজা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ , পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী ।
 এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, বাংলা প্রভাষক প্রশান্ত কুমার বসাক ও গোগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্রোহী কবির সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্যে তাঁর চিরন্তন অবদানের কথা স্মরণ করেন। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও বিপ্লবী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি ড. ইশরাফিল শাহীন। আলোচনা সভা শেষে ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ষড়জ শিল্পী গোষ্ঠীর এস এম ফেরদৌস বাহার ও দিলারা বেগম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট