1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বুধবার(১০ ডিসেম্বর) তানোর উপজেলার কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এর আগে ৯ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে সাধারণ মানুষ, রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি মানুষকে বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। এই সময় তিনি ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

Open photo

ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। তিনি আরও বলেন- “শিক্ষিত বেকার যুবক যুবতীদের কারিগরীর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থা করবো। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে। গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় অত্র এলাকার শুভাকাঙ্খী সুধীজন উপস্থিত ছিলেন। জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট