1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

রাজশাহীতে সড়কে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস, অল্পের জন্য রক্ষা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সিএন্ডবি রোডে ঝড়ে একটি বড় গাছ ভেঙে পড়ে মূল সড়ক বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। এতে সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ​

রাজশাহী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ১৮ মিনিটে গাছ ভেঙে রাস্তা বন্ধ হওয়ার খবর পায় তারা। সংবাদ পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে অর্থাৎ ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বিকেল ৪টা ২৫ মিনিট থেকে উদ্ধারকারী দল গাছ কাটার কাজ শুরু করে। ​ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে সড়কটি পুনরায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় রাস্তা সচল করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

​উদ্ধার অভিযানের বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী দলনেতা লিডার মো. মতিউর রহমান জানান, আকস্মিক ঝড়ে গাছটি উপড়ে পড়ে রাস্তার পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপর আঘাত হানে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয় ও রাস্তা বন্ধ থাকলেও, দ্রুত টিম নিয়ে কাজ শুরু করায় বড় কোনো দীর্ঘমেয়াদি ভোগান্তি হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট