1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ

রাজশাহীতে ডিবি পুলিশ’র অভিযানে ১২ বোতল মদ ও মোটর বাইক সহ যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার,(রাজশাহী): জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউপির চাপাল গ্রামস্থ চাপাল মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উত্তর পাশে জনৈক এনামুল এর ধানের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভোর ০৫:৩০টায় একজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ সুমন রেজা (৩৫)। মোঃ সুমন রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের পুত্র। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. ভোর ০৪:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউপির চাপাল গ্রামস্থ চাপাল মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ ভোর ০৫:১০ টায় একজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও পরিবহনের জন্য একটি মোটরসাইকেল সহ (ক্যারিয়ারে একটি সাদা প্লাস্টিকের বস্তা ঝুলানো অবস্থায়) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. ভোর ০৫:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ভোর ০৫:৩০ টায়য় অভিযুক্ত মোঃ সুমন রেজার সাথে থাকা কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল এর সাথে ঝুলানো সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য SEAGRAM’S ROYAL STAG SUPERIOR WHISKY, Made in India. 750 ml. ১২ বোতল ভারতীয় মদসহ মোটর সাইকেলটি জব্দ করেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সুমন রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং আরএমপি, রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট