1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার যথাক্রমে সকাল ৯:৩০ ও ১১:০০ টায় পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভাসমূহে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সার্কেলে এএসপি আব্দুস সালাম সহ জেলার পুলিশের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম জেলা পুলিশের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, অনুরোধ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Open photo

তিনি বলেন, “সাধারণ জনগণ যাতে কোনও হয়রানি ছাড়াই দ্রুত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।” সভায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট