1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
oppo_0
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস কনফারেন্সে মেডিকেল অফিসার ডা.মোঃ ইফতেখায়রুল ইসলামসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক এসএম জসিম উদ্দিন, সাংবাদিক সোহেল রানা, সাদ্দাম হোসেনসহ জেলার সংবাদ কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত ১০৪ জন হাম রোগী শনাক্তসহ সারাদেশে  মহামারী আকারে হাম ও রুবেলা ছড়ানোর  সময়ে এই রোগ প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় মোট ১৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও ১৩৫৭টি অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিভিল সার্জনের মেডিক্যাল অফিসার ডা: ইফতেখায়রুল ইসলাম সজিব জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আনিছুর রহমান, সিভিল সার্জনের মেডিক্যাল অফিসার ডা: ইফতেখায়রুল ইসলাম সজিব, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারাসহ  ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট