1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার নওহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারিরা অভিযোগ করে বলেন,অধ্যক্ষ আলতাফ উদ্দীন গোপনে দুইজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে চাকরিপ্রার্থী ও স্থানীয়দের মধ্যে। জানাগেছে,গত ফেব্রুয়ারিতে কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফৌজিয়া শাবনুর এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতুনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করা হয়েছে।

এবিষয়ে নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি। নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি।

নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি। অন্যদিকে চাকরিপ্রার্থীরা জানান, আগের নিয়োগ পরীক্ষা বাতিল করে তাদের ড্রাফট ফেরত দেওয়া হলেও পরে গোপনে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

আর এ ঘটনায় সোমবার সকালে মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে নিয়োগ বাতিল, অধ্যক্ষ আলতাফ উদ্দীনকে অপসারণ এবং পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট