
বিশেষ প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের চলতি বৃত্তি পরীক্ষায় বালকের তুলনায় বালিকারা এগিয়ে রয়েছে | উপস্থিতির হারেও এগিয়ে রয়েছে বালিকা| উপজেলার ৭৪টি বিদ্যালয় থেকে এবারের বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯৪৯ জন| এর মধ্যে বালক ৩৭২ ও বালিকা ৫৭৭ জন| বুধবার(১৫-০৪-২০২৬) প্রথম দিন অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭০৬ জন| অনুপস্থিত ছিল ২৪৩ জন| এর মধ্যে বালক ১২৬ জন ও বালিকা ১১৯ জন|
উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন| কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়,সুষ্ঠ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে| উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রুহমান বলেন,কয়েকবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে উপস্থিতির হার কমে গেছে |

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে| তার জানা মতে কোন কেন্দ্রেই পরীক্ষার্থীদের কোন অসুবিধা হয়নি|#