
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে| এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা| বৃহসপতিবার(১৬-০৪-২০২৬)বিকেলে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান|
জানা যায়,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল| তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ— কোনোটিই সম্পন্ন না হওযায় এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিল| এনিয়ে গত বুধবার সমকালের অনলাইন পোর্টালে “ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা” শিরোনামে খবর প্রকাশিত হয়| প্রকাশিত সংবাদে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা| কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে| বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি| এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা যায়|
ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানিয়েছিল, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে ছিল| ফরম পূরন সম্পন্ন হওয়ায় এখন তারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান| এর আগে নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ করা হয়েছিলনা|
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান জানান, স্কুল পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তাদের ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণ হয়ে গেছে| অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে তিনি বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল| কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি|
এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন| #