1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রানীশংকৈল উপজেলার কামাল আনোয়ার আহাম্মেদ। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন রেজাউল কবীর পল।
কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদ ছাড়াও সহ-সভাপতি পদে আরও স্থান পেয়েছেন জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমানসহ মোট ৩০ জন নেতা। অন্যদিকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে।
Open photo
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কামাল আনোয়ার। দলের নির্দেশনায় আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। তার প্রায় ২৩ মাস পর আজ সংগঠনটির ১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। নতুন এই কমিটি ঘোষণার পর যুবদলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে এছাড়াও কামাল আনোয়ারের নিজ উপজেলায় আনন্দ মিছিল ও সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট