1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো:সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা এলাকায় একটি নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত শুকুর আলী কালিহাতি উপজেলার নারিদা নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা নামক স্থানে ‘রোড অপারেশনাল ইউনিট’-এর নির্মাণাধীন কার্যালয়ে ৬–৭ জনের একটি দল পিকআপ নিয়ে ডাকাতির চেষ্টা করে। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দিলে তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে আহত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সঙ্গীরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও শুকুর আলীকে ধরে ফেলে জনতা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতি নয়, চুরির চেষ্টাকালে গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট