1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

মহা অষ্টমীতে নলছিটির পুজা মন্ডব পরিদর্শন শেষে শুভেচ্ছা উপহার দিলেন এ্যাডঃ শাহাদাৎ হোসেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেনঃ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহা অষ্টমিতে ঝালকাঠী’র নলছিটিতে পুজা মন্ডব পরিদর্শন শেষে শুভেচ্ছা উপহার দিলেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে নলছিটি পৌর এলাকার পুরান বাজার , হরিসভা, তাঁরা বাড়ী সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।

পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, সরদার মহিউদ্দিন মইন,নলছিটি পুজা উদযাপন পরিশদেরবসভাপতি পলাশ সজ্জন,সাধারণ সম্পাদক উজ্জ্বল বনিক এবং বিএনপি ও অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি থাকবো। আমাদের মধ্যে সম্প্রতির বন্ধুন অটুট থাকবে। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলা এবং সকলের ধর্ম পালনে স্বাধীনতা নিশ্চিত হবে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে। পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট