1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ!

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবুঃ ভোলা শহরের ফুটপাতের রাস্তায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এক পরিচয়হীন, মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তবে পৃথিবীর আলো দেখা এই নিষ্পাপ শিশুটির ভাগ্যে মেলেনি কোনো পিতৃপরিচয়। ‘বাবা কে?’-এই অনুত্তরিত প্রশ্নকে সঙ্গী করেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হলো নবজাতকের। বর্তমানে মা ও শিশু দুজনেই স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ভারসাম্যহীন নারী ভোলা শহরের বিভিন্ন মোড়ে ও ফুটপাতে যাযাবরের মতো জীবনযাপন করতেন। রবিবার গভীর রাতে হঠাৎ তার প্রসব বেদনা উঠলে তিনি ফুটপাতে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। বিষয়টি নজরে আসে কয়েকজন পথচারী ও স্থানীয় মানবিক যুবকের। তারা কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে ভোলার সিভিল সার্জন ও সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করেন এবং নিজস্ব উদ্যোগে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে একটি সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের জন্ম হয়।

মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তায় থাকা অবস্থায় কীভাবে গর্ভবতী হলেন, তা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সমাজের কোনো এক বা একাধিক নরপশুর লালসার শিকার হতে হয়েছে এই অসহায় নারীকে, যার খেসারত দিতে হচ্ছে এই সদ্যোজাত শিশুকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট