1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার শতাধিক বছর ধরে পদ্মার ভাঙন: শিবগঞ্জের মানুষের জীবন যেন নদীর সঙ্গে যুদ্ধ ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: গত  সংসদ নির্বাচনে যে সমস্ত আসনে বি এনপির প্রার্থীরা বিজয়ী হতে পারেনি সে সমস্ত আসনের জনগণকে কোনক্রমেই কোন ধরনের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বিশেষ বরাদ্দের মাধ্যমে সে সমস্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

৪্র্ ্আগষ্ট  মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির উদ্যোগে পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন ও পয়ঃবর্জ্য) কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ আরো বলেন, শুধু শিবগঞ্জ নয়, উত্তরবঙ্গসহ রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে । ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনসম্পৃক্ত বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় এসব এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে।তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে এর সুফল সাধারণ মানুষ ভোগ করবে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করার আহ্বান জানান তিনি।

Open photo

শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এসএনভির সেক্টর লিডার (ওয়াটার) শহীদুল ইসলাম। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট