1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জুবায়ের আলম: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ইউসুফপুর বিওপির উদ্যোগে সীমান্তবর্তী ইউসুফপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা। স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো সাইফুল ইসলাম।

তিনি বলেন, “সীমান্তে গরু, মাদক, সারসহ বিভিন্ন চোরাচালান রুখতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশের জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব- আমরা আপনাদের পাশে থাকতেই এসেছি। তিনি আরও বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজিবির একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়– জনগণের সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।” এই সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল সীমান্তে শান্তি, সচেতনতা ও সহমর্মিতার প্রতীক।

বিজিবির এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতে সমাজে নিরাপত্তা ও সহাবস্থানের বার্তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় ইউসুফপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংবাদ কর্মীরা উপস্হিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট