1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বাঘা পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩০ মে) বিকেলে শাহদৌলা সরকারি কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতার ঘোষণা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সাইফুল ইসলাম,মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম লফি, সনাতন ধর্মীয় নেতা স্বপন সাহা প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী। উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন,সাবেক আহŸায়ক হামিদুল হক,যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম, স্বেচ্চাসেবক দলের নেতা সহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট