1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া (মহানগর আবাসিকের পশ্চিম পার্শ্বে অবস্থিত) রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন এর এবং তার আত্মীয়দের ৩৪ শতক পৈত্রিক জমি প্রায় ৫০ বছর পর দখলের চেষ্টা করছে একই এলাকার হাজীপাড়া এলাকার সিদ্দিকের পূত্র ভূমিদস্যু আব্দুল মালেক ও তার পূত্র মেহেদী। এব্যাপারে শাহমখদুম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অভিযোগে জানা যায়, মো. আব্দুল মালেক, পিতা: সিদ্দিক, মহল্লা: উত্তর নওদাপাড়া, পো: সপুরা, থানা: শাহমখদুম, জেলা: রাজশাহী ও তার পুত্র মেহেদী অপরিচিত ৫/৭জন লোক নিয়ে সংঘবদ্ধ হয়ে গত ৯ মে/২৬ইং সকাল ১০টায় ঐ জমিতে উপস্থিত হয়। তাদেরই প্রায় ২৫ বছর পূর্বে লাগানো আম গাছ যা নিজের প্রয়োজনে কর্তন করছিল সে সময় অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে তাদের উপর চড়াও হয়ে গাছ কাটতে বাধা প্রদান করে। এসময় গাছ কাটা লোকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় এবং  অকথ্যভাষায় গালাগালি করে। তাদের মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকীতে সাংবাদিক পরিবার নিরুপায় হয়ে পড়ে । তারা লম্পজম্প করে চলে যাওয়ার পর ঐ  দিনই বিকেলে আবারও  ঐ জমিতে এসে তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি এরপরও গাছ কাটা হয় তবে  চরম ক্ষতি করবে।কারণ জানতে চাইলে তারা (মালেক) বলে যে, এ জমি আমাদের। অথচ এ সাংবাদিক পরিবার ক্রয়কৃত জমি  ১৯৭৭ইং সাল থেকে ভোগ দখল করে আসছে।

আরো অভিযোগে জানাগেছে, শুধু এখানেই ভূমিদস্যুরা থেমে নেই, তারা বাগানটির দখল নেয়ার পরিকল্পনা হিসেবে প্রায় আসছে এবং তদারকির ভাব দেখাচ্ছে। সম্প্রতি গত ১৭ জুন/২০২৬ইং বিকালে মালেকের পুত্র ‘‘মেহেদী’’ বাগানে এসে আমগাছ ও মেহেগনি গাছ দেখে বলছিল এসব গাছে সাংবাদিক পরিবার যেন হাত দেয়,  হাত দিলে পরিনাম ভাল হবে না। অথচ কে বা কারা আগের দিনে সব পেড়ে নিয়ে গেছে। তারা যে কোনে সময় বাগানটি অবৈধভাবে দখল নিতে পারে এবং এতে করে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। তারা পেশীশক্তি দিয়ে অবৈধ দখল নিতে চাই। তাদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে।  ফলে এ পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোন মুহুর্তে তারা বাগানটির দখল হিসেবে গাছগুলো কেটে নিতে পারে।এতে করে  সংঘর্ষ ভিন্ন আকার ধারণ করতে পারে।

এব্যাপারে থানায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায় বিষয়টি তদন্তাধীন রয়েছে।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট